
দৈনন্দিন প্রয়োজনে শপিং কিংবা কেনাকাটা করতে যায় মানুষ। কোন দিন কোন মার্কেট খোলা থাকে না জানায় যেয়ে ফিরে আসতে হয় ক্রেতাদের। এতে সময় ও শ্রম দুটোই নষ্ট হয়। তবে এই তথ্য আগে থেকে জানা থাকলে ভোগান্তি এড়ানো সম্ভব।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও বিপণিবিতান বন্ধ থাকবে। এছাড়া কয়েকটি মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে।
পূর্ণদিবস বন্ধ থাকবে যেসব এলাকা
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, ১১, ১২, ১৩ ও ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ (আংশিক), বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর (আংশিক), যাত্রাবাড়ী (আংশিক), শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, গুলশান-১ ও ২ ডিসিসি মার্কেট, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।
জেএএ
মন্তব্য করুন