বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম
সরকারি খেজুর বিতরণ ও হাসনাতকে নিয়ে ডা. মিতুর পোস্ট
সরকারি খেজুর বিতরণ ও হাসনাতকে নিয়ে ডা. মিতুর পোস্ট
ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ
ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির
ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে
রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে

ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত

পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন, উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশন কতোদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কতো ঘণ্টা আলোচনা হবে- সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে। তিনি জানান, ১৫ মার্চ অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে। সালাহউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই-বাছাইয়ের পর রিপোর্ট আকারে সংসদে উত্থাপন হবে।  এজেএ

বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়। স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ হওয়া যাবে। শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জ্বালানি খাতকে সরকার নিজেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করাতে চায় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ বছর পর এদেশের গ্যাসের চাহিদা হবে সাড়ে ৪ হাজার ঘনফুট, যা আমরা নিজেদের ক্ষেত্র থেকেই সরবরাহ করার সক্ষমতা অর্জন করব।  দেশের জ্বালানি খাতে বিগত সরকারের আমলে সীমাহীন দুর্নীতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার। যে কারণে বৈশ্বিক সংকটে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশ। বিগত সরকার বাপেক্সকে পঙ্গু করে রেখেছিল, যার ফল আমরা পাচ্ছি।   অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকারের আগামী ১৮০দিনের কর্ম পরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন গ্যাস বা তারও অধিক গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বর্তমান সরকার বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় বলেও জানান তিনি।  উল্লেখ্য, এই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস। এ নিয়ে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫টি কূপ থেকে প্রতিদিন ১৭ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এজেএ

ডেসটিনি গ্রুপ কয়টি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমে কর প্রদান করে?

ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ
ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপি বলছে, সরকারের কাছে তারা অনুমতি ও বাজেট—দুটিই চেয়েছিল, তবে সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ এবং অনুমতি কোনোটিই মেলেনি। তাই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, বরাদ্দ পেলে আবার ডাকবে। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পর থেকে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীকে দৈনিক ভাতার ভিত্তিতে ডিএমপির ট্রাফিকে যুক্ত করা হয়। ঢাকায় দুই শিফটে ৮৯৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতেন। অন্তর্বর্তী সরকার তাদের চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কাজ করার অনুমতি দিয়েছিল। কথা ছিল, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার অর্থ বরাদ্দ দিয়ে সময় বাড়াতে পারবে। তবে ডিএমপি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ৩০ জুন পর্যন্ত মেয়াদ ঠিক করে গেলেও অর্থ বরাদ্দ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালের ৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেন প্রশিক্ষণপ্রাপ্ত ২৪৬ জন শিক্ষার্থী। পর্যায়ক্রমে তাদের সংখ্যা দাঁড়ায় ১ হাজারে। সর্বশেষ ৮৯৬ জন শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতেন। তারা প্রতিদিন ৫০০ টাকা সম্মানীতে দুই শিফটে কাজ করতেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো বরাদ্দ পাইনি। তাই ১ মার্চ শিক্ষার্থীদের না করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারের অনুমতি ও বাজেট পেলে আবার তাদের ডাকা হবে।’ তবে ট্রাফিকে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের কয়েকজন জানান, জুন পর্যন্ত কাজ করার অনুমতি থাকলেও ডিএমপি তার আগেই তাদের বিদায় করে দিয়েছে। টাকা বরাদ্দ পেলে আবার ডাকবে বলে জানিয়েছে তারা। এজেএ
বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো বিএনপি সরকার গঠনের ছয় মাসের মধ্যে চালু করা হবে। শনিবার (১৪ মার্চ) ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় তিনি এ কথা জানান। মাহদী আমিন বলেন, আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলব। জেএএ
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা: মেঘনা আলম
‘মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা’- বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার সরিয়ে দাড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন, নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে এই বোধ ওনার ছিল।’ অভিনেত্রী আরও বলেন, মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। তবে তার কিছু হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে ধরা হবে বলেও মন্তব্য করেন তিনি। জেএএ

সরকারি খেজুর বিতরণ ও হাসনাতকে নিয়ে ডা. মিতুর পোস্ট

সরকারি খেজুর বিতরণ সংক্রান্ত খবরকে ঘিরে এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে পোস্ট দিয়েছেন দলের নেত্রী ডা. মাহমুদা মিতু। বুধবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে ডা. মিতু লিখেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পেলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠিয়েছে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেএএ

ফেসবুক লাইভে উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

ফেসবুক লাইভে এসে নিজের নির্বাচনি এলাকা কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়ে তিনি এলাকার জনগণের সামনে এসব তথ্য তুলে ধরেন। লাইভের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। বুধবার ১১ মার্চ দুপুর ২টা ৩০ পর্যন্ত হাসনাতের লাইভের ভিডিওটি ৯৪ হাজার ৪০০ বার শেয়ার হয়েছে, এতে কমেন্ট করেছে ৪২ হাজার মানুষ। নেটিজেনরা হাসনাতের জবাবদিহিতা নিয়ে প্রশংসা করে ভিডিওটি শেয়ার দিচ্ছেন ও আলোচনা করছেন। লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেওয়ার কাজ করছেন। দেবিদ্বারের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, উপজেলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে বেশ কিছু সড়ক উন্নয়ন কাজ চলমান। বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের অন্য খারাপ রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে কঠোর বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকে ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি। এজেএ  

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনের জন্য কাউন্সিলর প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রার্থী আহ্বান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ এবং জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি ওয়ার্ডে এবং ২৫ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইচ্ছুক প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের লক্ষ্যে যোগাযোগ করার জন্য আহ্বান করা হচ্ছে। এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে যে নগর পরিচালনায় দক্ষ, সৎ ও জনগণের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত নেতৃত্বই একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যেই দলটি তৃণমূল থেকে জনপ্রিয়, পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী এবং জনসেবায় নিবেদিত ব্যক্তিদের সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের নিম্নোক্ত গুণাবলি ও যোগ্যতা থাকা বাঞ্ছনীয়:  • জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা  • সৎ, স্বচ্ছ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা  • নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা  • নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে বিবেচনা করা হবে। উল্লেখ্য, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়ই ঢাকাকে একটি আধুনিক, নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর গড়ে তুলতেই একটি আদর্শ্য ও যোগ্য প্রতিনিধি নির্বাচনে সহযোগিতা করাই এনসিডর মুখ্য উদ্দেশ্য। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী প্রার্থীদের নিম্ন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: ই-মেইল: [email protected] হটলাইন: +৮৮ ০১৩২১ ২১৪ ২১৪ এজেএ

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি। এ সময় উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে একটি ‘ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। বিরোধী দলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকটি সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। এজেএ
অনলাইন জরিপ
পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নিবে সরকার : পাট প্রতিমন্ত্রী
পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নিবে সরকার : পাট প্রতিমন্ত্রী
পলিথিন ও প্লাস্টিক বন্ধে বিএনপি নেতৃত্বাধীন সরকার দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্মীয়মাণ একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ২০০১ সালে বিএনপি সরকার দেশে পলিথিন নিষিদ্ধ করেছিল। এরই ধারাবাহিকতায় প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে চট ও পাটজাত পণ্য ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে। এ ছাড়া আন্তঃমন্ত্রণালয়ের মিটিংসহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে চট ও পাটের পণ্য ব্যবহারে পদক্ষেপ নেওয়া হবে।  বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালী আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।    দ্রুততম সময়ের মধ্যে পাটের উৎপাদন বৃদ্ধি, পাটের বীজের মানোন্নয়ন এবং বন্ধ মিলগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়গুলো বিএনপির পরিকল্পনায় রয়েছে এবং তারা সেগুলো বাস্তবায়ন করবে বলে তিনি জানান। এ ছাড়া প্লাস্টিক ও পলিথিনের পণ্যের বিরুদ্ধে শুধু স্থানীয় পর্যায় নয়, বরং এ বিষয়ে সব ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শরীফুল আলম। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২৫ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত অধিদপ্তর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউশন ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। জেএএ
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
মাছ ধরায় নিষেধাজ্ঞা / এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া ও চীন

প্রায় দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইরানের ঢাল হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। নিউইয়র্কে শুক্রবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। এসময় বাধা হয়ে দাঁড়ায় মস্কো ও বেইজিং। বৈঠকের মধ্যেই একে অপরের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলে তারা। নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি হিসেবে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত ‘১৭৩৭ কমিটি’র কার্যক্রম সক্রিয় করার প্রস্তাব দেয় ওয়াশিংটন। এই আলোচনা রাশিয়া ও চীন ঠেকানোর চেষ্টা করলেও তা ভোটাভুটিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১১-২ ভোটে আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তাব পাস হয় এবং দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। এসময় জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ অভিযোগ করেন, মস্কো ও বেইজিং তাদের প্রতিরক্ষা অংশীদার ইরানকে রক্ষা করতে বিশ্বনিরাপত্তার স্বার্থে নেয়া এই কমিটির কার্যক্রমে বাধা দিচ্ছে। এজেএ
ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার’ আহ্বান ট্রাম্পের উপদেষ্টার
ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার’ আহ্বান ট্রাম্পের উপদেষ্টার
ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা প্রদান করল সৌদি সরকার
ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা প্রদান করল সৌদি সরকার
মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের
আবারও চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যেকার যাত্রীবাহী ট্রেন চলাচল
আবারও চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার মধ্যেকার যাত্রীবাহী ট্রেন চলাচল
মারাঠি সাজে ঐতিহ্যের ছোঁয়ায় নজর কাড়লেন ভূমি
মারাঠি সাজে ঐতিহ্যের ছোঁয়ায় নজর কাড়লেন ভূমি
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নতুন খবর
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, ভিলেনও সিয়াম
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, ভিলেনও সিয়াম
‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, ভিলেনও সিয়াম বিনোদন শেয়ার করুন: অবশেষে অন্তর্জালে উন্মুক্ত হলো এবার ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘রাক্ষস’–এর ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রেলারে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য- কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত দ্বন্দ্ব, যেখানে মানবিকতা আর ভয়াবহতার মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে আছে গল্পটি। অন্যদিকে এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে, যেখানে রহস্যময়তার পাশাপাশি রয়েছে আবেগের ছাপও। তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা, শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার ইশারা, হাঁটার ভঙ্গি আর উপস্থিতিই যেন পুরো ট্রেলারের আবহকে আরও ভয়ংকর করে তোলে। কিন্তু কে এই অভিনেতা- সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নেটিজেনদের মনে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকরা নানা জল্পনা-কল্পনায় মেতে উঠেছেন। কেউ বলছেন এটি নতুন কোনো মুখ, আবার কেউ মনে করছেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে হাজির করা হয়েছে।  নির্মাতারা এখনো এ বিষয়ে মুখ খোলেননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে চমকপ্রদ খবর হলো, রহস্যময় সেই ভিলেন আর কেউ নন, সিয়াম আহমেদই। প্রস্থেটিক মেকআপ দিয়ে একদমই অন্যরকমভাবে পর্দায় হাজির করা হচ্ছে তাকে, এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ট সূত্রে।   জানা গেছে, সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে অর্থাৎ গল্পের নায়কও সিয়াম, মূল খলনায়কও সিয়াম।  ট্রেলারের শেষের দিকে সেই রহস্যময় ভিলেন ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে চলে এসেছেন। এখন দেখার বিষয়- বড় পর্দায় সেই ‘রাক্ষস’-এর আসল চেহারা কেমনভাবে উন্মোচিত হয়। মেহেদী হাসান হৃদয় পরিচালিত অ্যাকশন, থ্রিল ও রহস্যে মোড়া ‘রাক্ষস’ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে। এতে সিয়াম, সুস্মিতা চ্যাটার্জি ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, বলিউডের শাতাফ ফিগার, কলকাতার জিল্লু ওরফে শ্যাম ভট্টাচার্য্য প্রমুখ। সিনেমাটি আগামীকাল রবিবার সেন্সরের জন্য সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে বলে জানা গেছে।  এজেএ
নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, আমি বলি লোভে: রাক্ষস
নারী কিসে আটকায়? নারী বলে মায়ায়, আমি বলি লোভে: রাক্ষস
ঈদের পরে আবার রক্তপরীক্ষা! এ বার ভয়ে কুঁকড়ে যাচ্ছে অভিনেত্রী দীপিকা
ঈদের পরে আবার রক্তপরীক্ষা! এ বার ভয়ে কুঁকড়ে যাচ্ছে অভিনেত্রী দীপিকা
এমবাপের মাঠে ফেরা নিয়ে রিয়াল কোচের মন্তব্য
এমবাপের মাঠে ফেরা নিয়ে রিয়াল কোচের মন্তব্য
সহসাই মাঠে ফেরা হচ্ছে না কিলিয়ান এমবাপের। হাঁটুর পুরোনো ইনজুরির কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ দুটি করে ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ লা লিগায় এলচের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচেও এমবাপেকে পাবে না রিয়াল। তার দলে না থাকার সময় যেন বেড়েই চলেছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সিটির বিপক্ষে ম্যাচে দলের সেরা তারকাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।  আগামী ১৮ মার্চ ম্যান সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো বলেন, ‘প্রতিদিন এমবাপের অবস্থার উন্নতি হচ্ছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। তবে আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকালকে (আজ) ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করছি, ম্যানচেস্টার যাবে। আমরা আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে এবং রোববার আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ প্রসঙ্গত, ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় সতর্ক স্প্যানিশ ক্লাবটি। এমবাপের চোট দুশ্চিন্তায় ফেলছে ফ্রান্সকেও। আর মাস তিনেক পরই শুরু হবে বিশ্বকাপ। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি, রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে যেতে পারেন-এমন আশঙ্কা করা হচ্ছে। জেএএ
‘বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত’-দেশে ফেরার ইঙ্গিত সাকিবের
‘বাংলাদেশে যাব, ইনশাআল্লাহ দ্রুত’-দেশে ফেরার ইঙ্গিত সাকিবের
বিসিবির নির্বাচক হতে ১৬ জনের আবেদন, কাল সাক্ষাৎকার
বিসিবির নির্বাচক হতে ১৬ জনের আবেদন, কাল সাক্ষাৎকার
শচীনের উপদেশে বিশ্বকাপ সেরা সঞ্জু স্যামসন
শচীনের উপদেশে বিশ্বকাপ সেরা সঞ্জু স্যামসন
শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
বিশ্বকাপের চেয়েও বোর্ড থেকে বেশি অর্থ পাচ্ছে ভারত
বিশ্বকাপের চেয়েও বোর্ড থেকে বেশি অর্থ পাচ্ছে ভারত
মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই
মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই
আন্তর্জাতিক নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি
আন্তর্জাতিক নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি
ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?
ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?
নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ
নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ
খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং
খুলনায় সারা লাইফস্টাইলের ১৬তম শো-রুমের গ্র্যান্ড ওপেনিং
ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি
ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ-মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি
সহজ কিস্তিতে পাওয়া যাবে নভোএয়ারের টিকিট
সহজ কিস্তিতে পাওয়া যাবে নভোএয়ারের টিকিট
চট্টগ্রামে ১২তম শোরুম উদ্বোধন করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’
চট্টগ্রামে ১২তম শোরুম উদ্বোধন করল লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’

এজাহার প্রত্যাহার করলেন ঢাবিতে মারধরের শিকার পাভেলের মা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার শিক্ষার্থী রাহিদ খান পাভেলের মা শাহবাগ থানায় করা এজাহারটি প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশনস) ও ভুক্তভোগীর মা পারভীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা পারভীন আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার জমা দেন। ওই এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরো ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযোগটি প্রত্যাহার করা হলো, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পাভেলের মা বা পরিবার। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। গত সোমবার ভোররাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে মারধর করা হয়। পরে তাকে শাহবাগ থানার সামনে রেখে যায় অভিযুক্তরা। পাভেলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা এই মারধরের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এজেএ

বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় / সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে মর্মে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়কে যা যা করতে হবে ১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। ২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। ৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এসিসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। ৪. এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে। ৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। ৬. অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। ৭. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এসি ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে। ৮. যাবতীয় আলোকসজ্জা পরিহার এবং বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। ৯. গাড়ির ব্যবহার সীমিত করতে হবে ও জ্বালানি ব্যবহারেও সাশ্রয়ী হতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যানুযায়ী- দেশে এখন পাবলিক-প্রাইভেট মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭২টি। এরমধ্যে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ৫৬টি। আর অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। অবশ্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। এজেএ

জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও অমানুষিক নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ‎ঘটনার তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ। এর আগে ভুক্তভোগী লোকপ্রশাসন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে  বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বীরপ্রতীক তারামন বিবি হল এলাকা থেকে হুমকি দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী ইসলামনগরে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ওই শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ‎ ‎নির্যাতনের প্রাথমিক আলামত পুলিশ শনাক্ত করেছে, এ বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার।  ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। ‎সভায় অভিযুক্ত সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলামের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সব সনদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া, এ ঘটনায় রাষ্ট্রীয় আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এজেএ
০১ মার্চ, ২০২৬
জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে থানা ঘেরাও করেন তারা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। জানা গেছে, ডিসি মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ হামলা করে। রাস্তা-ঘাটে যে কাউকে বিনা কারণে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? মানুষ কি এখন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না? রাস্তা কি পুলিশের সম্পত্তি? ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা সরব না। এজেএ
২৪ ফেব্রুয়ারি, ২০২৬
ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

হোয়াটসঅ্যাপে নাবালক সন্তানের চ্যাটে নজর চালাতে পারবেন বাবা-মা! কীভাবে ?

এক সময় স্কুলজীবন পার না করলে হাতে মোবাইল ফোন পাওয়া প্রায় অসম্ভব ছিল। কিন্তু প্রযুক্তির বিস্তার আর অনলাইন পড়াশোনার কারণে এখন ছোট বয়সেই অনেক শিশুর হাতে পৌঁছে যাচ্ছে স্মার্টফোন। পড়াশোনা বা যোগাযোগের জন্য তাদের ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন মেসেজিং অ্যাপ। তবে অল্প বয়সে এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে অনেক সময় শিশুরা অজান্তেই অনুপযুক্ত কনটেন্ট বা অনিরাপদ যোগাযোগের ঝুঁকিতে পড়ে। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন অভিভাবকেরা। এই সমস্যার সমাধানে নতুন একটি সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের মাধ্যমে ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অভিভাবকেরা সরাসরি নিয়ন্ত্রণ রাখতে পারবেন। অর্থাৎ সন্তানের মেসেজিং কার্যক্রম সম্পর্কে নজর রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তনের সুযোগ থাকবে তাদের হাতে। এই বিশেষ ধরনের অ্যাকাউন্টে কিছু ফিচার সীমিত রাখা হয়েছে। যেমন চ্যানেল, স্ট্যাটাস আপডেট বা মেটার এআই সুবিধা এখানে থাকবে না। এছাড়া ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ বা ‘ভিউ ওয়ান্স’ ধরনের অপশনও ব্যবহার করা যাবে না। মূলত নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার জন্য এখানে কেবল ব্যক্তিগত চ্যাট এবং গ্রুপে মেসেজ পাঠানোর সুযোগ রাখা হয়েছে। অভিভাবকরা চাইলে খুব সহজেই সন্তানের এই অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। এজন্য বাবা-মায়ের ফোন এবং সন্তানের ফোন একসঙ্গে রাখতে হবে। এরপর নিজের অ্যাকাউন্ট থেকে সন্তানের ডিভাইসে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলে দুটি অ্যাকাউন্ট একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এতে অভিভাবক সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহারের ওপর নজর রাখতে পারবেন এবং প্রয়োজন হলে পিন বা প্রাইভেসি সেটিংসও পরিবর্তন করতে পারবেন। তবে সন্তান নির্দিষ্ট বয়স পার করার পর এই নিয়ন্ত্রণ স্থায়ীভাবে থাকবে না। যখন ব্যবহারকারীর বয়স নির্ধারিত সীমা অতিক্রম করবে, তখন অ্যাকাউন্টকে সাধারণ ব্যবহারের জন্য রূপান্তর করার একটি নোটিফিকেশন পাঠানো হবে। সেই পরিবর্তনে সম্মতি দেওয়ার জন্য অভিভাবকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে। এই নতুন উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য অনলাইন যোগাযোগকে আরও নিরাপদ করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। এতে একদিকে যেমন বাচ্চারা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবে, অন্যদিকে অভিভাবকেরাও তাদের ডিজিটাল নিরাপত্তা নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারবেন। এজেএ
শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য
শিশুদের সুরক্ষায় কঠোর নিয়ম আনছে যুক্তরাজ্য
ভালোবাসতে পারো আমায়
ভালোবাসতে পারো আমায়
ফেসবুকে ‘থাম্বস ডাউন’ ইমোজি দ্বারা কী বোঝানো হয়?
ফেসবুকে ‘থাম্বস ডাউন’ ইমোজি দ্বারা কী বোঝানো হয়?
টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!
টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!
নতুন ফোন-গ্যাজেটে চমক, আসছে রোবট ফোন
নতুন ফোন-গ্যাজেটে চমক, আসছে রোবট ফোন
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, না দেখলে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, না দেখলে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত
টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!
টাইটানিয়াম থেকে মাইক্রো-ক্রিস্টাল: কাভারের নিচে বন্দি যে অবিশ্বাস্য প্রযুক্তি!
ফোনের আসল সৌন্দর্য, অনুভূতি এবং এর পেছনে থাকা কোটি কোটি টাকার প্রযুক্তি সাধারণ মানুষের কাছে অজানা। ফোনের বাইরের অংশে (Exterior) লুকিয়ে থাকা বিস্ময়কর কিছু! কিন্তু ফোন কেনার পরপরই তাতে একটি মোটা প্লাস্টিক বা সিলিকন কাভার লাগিয়ে দেয়া হয়! মহাকাশযান তৈরিতে যে ধরনের দামি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় সেই একই উপাদান দিয়ে তৈরি হয় দাম স্মার্টফোনের বডি! এগুলো ওজনে হালকা কিন্তু স্টিলের চেয়েও শক্তিশালী। মহাকাশযানের প্রযুক্তি এখন আপনার হাতে : দামী আইফোন বা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের বডিতে এখন ব্যবহার করা হচ্ছে Grade 5 Titanium কিংবা 7000 Series Aluminum। এই একই উপাদান মহাকাশযান তৈরিতে ব্যবহৃত হয়। এটি ওজনে যেমন হালকা, শক্তিতে তেমনি ইস্পাতের চেয়েও শক্তিশালী। কাভার ব্যবহারের ফলে আপনি এই শক্তিশালী ও আভিজাত্যময় অনুভূতি থেকে বঞ্চিত হচ্ছেন। রঙের জাদুকরী রহস্য : ফোনের গায়ের রং কোনো সাধারণ পেইন্ট বা রঙ নয়। এটি Anodization নামক একটি জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধাতুর রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে এই রং বছরের পর বছর নতুনের মতো উজ্জ্বল থাকে। কাভারের নিচে এই নিখুঁত গ্লস বা ম্যাট ফিনিশ ঢাকা পড়ে থাকে। গ্লাস নয়, যেন এক টুকরো সিল্ক:  আধুনিক ফ্ল্যাগশিপ ফোনের পেছনের অংশটি সাধারণ কাঁচ নয়; এটি মূলত Matte-finish Etched Glass। লাখ লাখ মাইক্রো-ক্রিস্টাল দিয়ে তৈরি এই গ্লাস হাতে ধরলে এক ধরণের সিল্কি অনুভূতি দেয়। একইসাথে এটি আঙুলের ছাপ থেকেও ফোনকে মুক্ত রাখে। নিখুঁত কারিগরি বা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং: একটি প্রিমিয়াম ফোনের বডি মিলিশেকেন্ডের নিখুঁত মাপে CNC মেশিনে কেটে তৈরি করা হয়। এর প্রতিটি কার্ভ বা কোণা এমনভাবে ডিজাইন করা হয়, যা হাতে ধরলে আপনাকে এক ধরণের Ergonomic তৃপ্তি দেবে। এই আরামদায়ক গ্রিপ কোনো সস্তা কাভারে পাওয়া অসম্ভব। এজেএ
ভালোবাসতে পারো আমায়
ভালোবাসতে পারো আমায়
বই: ভালোবাসতে পারো আমায় লেখক: তুহিন সুলতানা মুক্তি ধরন: কবিতা  প্রকাশনা: ইছামতি প্রকাশনী  কবি তুহিন সুলতানা মুক্তির প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসতে পারো আমায়”। জীবনটা আমাদের অনিশ্চিত। একমাত্র মৃত্যুই আমাদের জন্য অনিবার্য ঘটনা। বলতে দ্বিধা নেই, সহজ ভাষার বেশ ভাল কিছু কবিতা মনে দাগ কাটে। ‘মনের মিল’ কবিতার শুরুর চারটি লাইন-  তোমাকে বুঝার ক্ষমতা আমার নেই, আমাকে বুঝার ক্ষমতা তোমার নেই, হৃদয় হৃদয়কে না বুঝার, কি অদ্ভুত মিল!   ‘আলিঙ্গন’ কবিতার দুটি লাইন-  আলিঙ্গন ইস্পাতের মতো কঠিন , মনকে ফুলের মতো কোমল করে তোলে। কবিতা পড়তে পড়তে খেয়াল করলাম মোটামুটি চার ধরনের কবিতা রয়েছে বইটিতে।  (১) প্রেম ও আকাঙ্ক্ষা, (২) অনুপস্থিতি ও বেদনা, (৩) বন্ধুত্ব ও মানবিক সম্পর্ক, এবং (৪) জীবনদর্শন। মানবজীবনের এই সম্পর্ক বা ঘটনাগুলো কবি তার আশেপাশের অভিজ্ঞতার আলোকে কবিতার অক্ষরে প্রকাশ করেছেন যা এক গভীর জীবনবোধকে ইঙ্গিত করেছে। আমার ধারনা, পাঠক/পাঠিকারা তাঁদের জীবনের অসংখ্য ঘটনাকেই এই বইটির পাতায় পাতায় খুঁজে পাবেন।  প্রসঙ্গত, উল্লেখযোগ্য দুটি কবিতা রয়েছে মা-কে নিয়ে। বলাই বাহুল্য, কবির নিজের মাকে উদ্দেশ্য করে যেন কথাগুলো বলা হচ্ছে। মায়েরা সন্তানদের বড় করে যখন বিদায় নেন, এরপরও তাঁরা তাঁদের সন্তানদের এক পরম মমতার আবেশে ছেয়ে রাখেন, তা এই দুটি কবিতা পড়লেই টের পাওয়া যায়।  আমার ব্যক্তিগত মতামত হলো কবিতাগুলো একবারে পড়ে শেষ না করে, কয়েকদিন সময় নিয়ে ধীরে ধীরে সেগুলোকে পাঠ করা কারণ, অসংখ্য কবিতার অনুভূতি রেশ কয়েকদিন মনে থাকে অনেক দিন। ছন্দ বা অলংকারের জটিল কাঠামোর চেয়ে আবেগের সরাসরি প্রকাশ বেশি গুরুত্ব পেয়েছে। ভাষা খুব সহজ এবং কথ্যধর্মী। ফলে সাধারণ পাঠকের জন্য বইটি সহজবোধ্য। যারা কবিতা ভালবাসেন, অমর একুশে বইমেলা ২০২৬ এ কবি তুহিন সুলতানা মুক্তির ‘ভালোবাসতে পারো আমায়’ বইটি আপনার উইশলিস্টে থাকতে পারে। বইটি পাবেন বইমেলার "শব্দশিল্প" প্রকাশনীতে, স্টল নম্বর ৭২১, ৭২২, ৭২৩, ৭২৪। রিভিউঃ ইয়াসির ইউনুছ, পিএইচডি গবেষক, ইংল্যান্ড
লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা
লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা
চলতি বছরের জানুয়ারি মাসে বারো বছর পূর্ণ করলো কবি মামুন মুস্তাফা সম্পাদিত ছোটকাগজ ‘লেখমালা’। তাই তো ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। উৎসবকে ঘিরে ঘোষণা করা হয়েছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’। এবার সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পাচ্ছেন কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে পাচ্ছেন নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। এ ছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ পাচ্ছেন তরুণ তিন কবি, গল্পকার ও গবেষক। কবিতায় লেখমালা সম্মাননা পাচ্ছেন কবি মামুন রশীদ, কথাসাহিত্যে কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ বা গবেষণায় লেখক বঙ্গ রাখাল। একই সঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন পাচ্ছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন। লেখমালা এর আগে তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। ঈদের পরই ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ দেওয়া হবে। এজেএ
মনোনীত হলেও বাংলা একাডেমি পুরস্কার পাননি কবি মোহন রায়হান
মনোনীত হলেও বাংলা একাডেমি পুরস্কার পাননি কবি মোহন রায়হান
  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হলেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। কবি মোহন রায়হান জাতীয় কবিতা পরিষদের সভাপতি, তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ওঠায় পুরস্কারটি 'সাময়িকভাবে স্থগিত' করা হয়েছে বলে জানা গেছে বাংলা একাডেমি সূত্রে। এসব অভিযোগ দ্রুত খতিয়ে দেখার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। গত সোমবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। আজ বৃহস্পতিবার দুপুরে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  পরে বিকেলে ফেসবুক পোস্টে মোহন রায়হান বলেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’ ৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করার তথ্য উল্লেখ করে মোহন রায়হান বলেন, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’ এজেএ
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়েছে। ৮ ক্যাটাগরিতে ৯ বরেণ্য ব্যক্তি পাচ্ছেন এবারের পুরস্কার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর প্রস্তাবক কমিটির প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে। এবার কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্য নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্য হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ মঈদুল হাসান পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেএএ
লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা
লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ১৮ মার্চ, ২০২৬