মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এ সময় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

রোববার পুলিশ সদরদপ্তরে পুলিশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।

বাহারুল আলম বলেন, ‘যেকোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো মূল্যে হাইওয়ের ডাকাতি বন্ধ করতে হবে।’

তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেএএ

মন্তব্য করুন

গ্রাম আদালত আইন বাতিল ঘোষণা করতে হাইকোর্টের রুল
গ্রাম আদালত আইন বাতিল ঘোষণা করতে হাইকোর্টের রুল
খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
চাঁদা আদায়ের অভিযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম
ভোক্তাপর্যায়ে নির্ধারণ করা হলো ফার্নেস তেলের দাম