শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে মানুষের প্রত্যাশা পূরণ হবে : মাহবুবুর রহমান

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমান প্রজন্ম একটি সুশাসন, গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে, যা তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। দেশের তরুণ সমাজ তার নেতৃত্বে নতুন আশার আলো দেখছে।’ তিনি আরো বলেন, ‘জনগণ এখন এমন একটি রাষ্ট্রব্যবস্থা চায় যেখানে ভোটাধিকার নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন।’

বিএনপি সব সময় জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও সমর্থন নিয়ে দেশ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

এজেএ

মন্তব্য করুন

বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জি এম কাদেরের অভিনন্দন
সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান
সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান
খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন
খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন