মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

২ ভেন্যুতে হবে নারী বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
২ ভেন্যুতে হবে নারী বিপিএল

নারী বিপিএল নিয়ে চলতি মাসেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৩-১৫ এপ্রিল নারীদের বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে সেটি আরো এগিয়ে আনা হতে পারে।

আজ রোববার ছিল বিসিবির বোর্ড মিটিং, যেখানে সিদ্ধান্ত হয়েছে নারী বিপিএল নিয়ে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বিপিএল। ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শেরে-ই বাংলা এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম। দেশের একটি গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।

নারী বিপিএলে প্লেয়ার্স ড্রাফট থেকে এগিয়ে আছে নিলাম পদ্ধতি। বিদেশি নামীদামী ক্রিকেটাররাও যোগ দেবেন বলে জানা গিয়েছে। আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের পর এবার বাংলাদেশও নিয়ে আসছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ।

প্রথম আসরে ৩ দল নিয়ে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। নারী বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান করা হয়েছে বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে।

এজেএ

মন্তব্য করুন

সাকিব জাতীয় দলে ফিরলে আমাদেরই লাভ : আশরাফুল
সাকিব জাতীয় দলে ফিরলে আমাদেরই লাভ : আশরাফুল
ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যে বিতর্ক
ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আসিফের মন্তব্যে বিতর্ক
টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের
টি-টোয়েন্টিতে যে রেকর্ড শুধুই শামার জোসেফের
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়, কী ব্যাখ্যা দিলেন রশিদ খান?
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়, কী ব্যাখ্যা দিলেন রশিদ খান?