শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

ক্ষমতাচ্যুত হলেন পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে মাত্র চার মাসের মাথায় পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে হেরিকে ক্ষমতা থেকে সরিয়েছে দেশটির কংগ্রেস। এর ফলে প্রায় এক দশকের রাজনৈতিক অস্থিরতার মধ্যে পেরুতে অষ্টমবারের মতো প্রেসিডেন্ট পরিবর্তন হলো।

মঙ্গলবার কংগ্রেস অব দ্য রিপাবলিক অব পেরুতে হেরির বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব ৭৫-২৪ ভোটে পাস হয়। সাধারণ নির্বাচনের মাত্র দুই মাস আগে তাকে সরানো হলো।

অভিযোগ ওঠে, তিনি রাজধানী লিমাতে চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াংয়ের সঙ্গে একাধিক গোপন বৈঠক করেন। ঘটনাটি ‘চিফা-গেট’ কেলেঙ্কারি নামে পরিচিত হয় এবং তদন্ত শুরু হয়।

এর আগে গত অক্টোবরে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে অপসারিত হলে কংগ্রেস প্রধান হিসেবে হেরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। এখন কংগ্রেস নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট বেছে নেবে।

জেএএ

মন্তব্য করুন