বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন মঞ্জুর

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন মঞ্জুর

নাশকতার মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ আদেশ দেন আপিল বিভাগ।

এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগ।

জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা পর্যন্ত সময়ের জন্য মেহেদীর জামিন স্থগিত করা হয়।

ওই মামলায় ১৯ নভেম্বর হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দিয়ে মেহেদী হাছান চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

ওই সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি (সাবেক) জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন শুনানিতে অংশ নেন। মেহেদী হাছানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, সঙ্গে ছিলেন আইনজীবী মো. রোকনুজ্জামান।

২০২৪ সালে সেপ্টেম্বরে ঝিনাইদহ হয়ে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীকে গ্রেফতার করা হয়। আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যা মামলায় ২২ সেপ্টেম্বর তাকে গ্রেফতার দেখানো হয়।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গার্মেন্টস কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ আসামির নাম উল্লেখ করে আদাবর থানায় ২২ আগস্ট মামলাটি করেন। ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মেহেদী।

জেএএ

মন্তব্য করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সাবেক সেনাপ্রধানকে ট্রাইব্যুনাল / আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আমরা দক্ষিণপাড়ার
সাবেক সেনাপ্রধানকে ট্রাইব্যুনাল / আপনি উত্তরপাড়ার বিশেষজ্ঞ, আমরা দক্ষিণপাড়ার