শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

কোনো অবস্থায় ঈদের আগে বাড়ছে না জ্বালানি তেলের দাম: সড়কমন্ত্রী

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
কোনো অবস্থায় ঈদের আগে বাড়ছে না জ্বালানি তেলের দাম: সড়কমন্ত্রী

কোনো অবস্থায় ঈদের আগে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, জ্বালানি তেলের সংকট হতে পারে—এই আশঙ্কায় ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, জ্বালানি তেল এখনও পর্যন্ত আমাদের যে মজুদ আছে, সেটা সন্তোষজনক ও নিরাপদ। বাসগুলোর পর্যাপ্ত জ্বালানি ঈদযাত্রার জন্য যা প্রয়োজন, সেটা সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের সেবা দেশের নাগরিকবান্ধব। এর সঙ্গে মনোরেলসহ অন্যান্য যোগাযোগকে যুক্ত করে ঢাকার যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে বলে জানান সড়কমন্ত্রী।

এজেএ

মন্তব্য করুন

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক
ঈদের আগে ছুটিতে দুদিন পোশাক শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩,২৩৬ টাকা
স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩,২৩৬ টাকা