শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম
জাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও অমানুষিক নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

‎ঘটনার তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ।

এর আগে ভুক্তভোগী লোকপ্রশাসন বিভাগের ৫৩ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলাম গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বীরপ্রতীক তারামন বিবি হল এলাকা থেকে হুমকি দিয়ে জোরপূর্বক পার্শ্ববর্তী ইসলামনগরে তার ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে ওই শিক্ষার্থীর হাত-পা ও মুখ বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনসহ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ‎ ‎নির্যাতনের প্রাথমিক আলামত পুলিশ শনাক্ত করেছে, এ বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার।

ভুক্তভোগী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন। ‎সভায় অভিযুক্ত সাবেক শিক্ষার্থী এস এম তারিকুল ইসলামের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তরসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সব সনদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া, এ ঘটনায় রাষ্ট্রীয় আইনে দায়েরকৃত মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এজেএ

মন্তব্য করুন

নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ