শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই

ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ জগতের প্রিয় অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই। ৮১ বছরের কৃতীজীবন শেষে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পর্দায় শাহরুখ খান-এর বাবার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন, বিশেষ করে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবদাস’-এ।

বিজয় কৃষ্ণ দীর্ঘ ২৫ বছর ধরে মহেশ দাতানি রচিত নাটক ‘ডান্স লাইক আ ম্যান’-এ অভিনয় করেছেন। এই নাটক থেকে পরবর্তীতে চলচ্চিত্র রূপ পেয়েছিল, যা জাতীয় পুরস্কারও অর্জন করেছিল। তিনি মূলত দক্ষিণী সিনেমার অভিনেতা হলেও ‘পিকে’, ‘গান্ধী’, ‘ফ্যানটম’-এর মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন।

ছবির জগতে সমান সঙ্গে মঞ্চেও অবদান রেখেছেন বিজয়। এছাড়া পরিবেশবিদ হিসেবেও সক্রিয় ছিলেন এবং পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কর্পোরেট জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন; ১৯৯৫ সালে গোদরেজ ইন্ডাস্ট্রিজের বোর্ডে স্বাধীন পরিচালক হিসেবে যোগ দেন, যা তিনি ২০২১ সালে বয়সের কারণে ত্যাগ করেন। শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্যও প্রশংসিত হন তিনি।

তার স্ত্রী স্মিতা কৃষ্ণ সুপরিচিত ব্যবসায়ী, যার মোট সম্পদের পরিমাণ প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার। চলচ্চিত্র, মঞ্চ, ব্যবসা ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিজয় কৃষ্ণের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

জেএএ

মন্তব্য করুন

অভিনেতারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান: করণ জোহর
অভিনেতারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান: করণ জোহর
রাশমিকা-বিজয়ের হলুদে হোলির আমেজ, ছবি ভাইরাল
রাশমিকা-বিজয়ের হলুদে হোলির আমেজ, ছবি ভাইরাল
‘ধর্মেন্দ্রর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি’
‘ধর্মেন্দ্রর সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা করছি’
'কান্তারা ২' ইস্যুতে আইনি জটিলতায় রণবীর সিং!
'কান্তারা ২' ইস্যুতে আইনি জটিলতায় রণবীর সিং!