মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ পিএম
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচও বাংলাদেশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করেন।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করছি, যেখানে WHO-এর এই সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”

ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ তারেক রহমান সরকারের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক পরিকল্পনার প্রশংসা করেন এবং আগামীতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এজেএ

মন্তব্য করুন