শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রমজানে নিম্ন আয়ের ১০ লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এ লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর ২৫টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। চলবে পুরো রমজান মাস জুড়ে। দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিস পত্রের দাম কমে আসবে।

এজেএ

মন্তব্য করুন

দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
দ্রুত স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম
রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা
রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা
নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে মে থেকে : পরিবেশমন্ত্রী
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে মে থেকে : পরিবেশমন্ত্রী