শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বিসিবির নির্বাচক হতে ১৬ জনের আবেদন, কাল সাক্ষাৎকার

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৪২ পিএম
বিসিবির নির্বাচক হতে ১৬ জনের আবেদন, কাল সাক্ষাৎকার

প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় দলের সঙ্গে তার পথচলা। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল ক্রিকেট বোর্ড।

গেল ৮ মার্চ শেষ হয়েছে আবেদনের সময়সীমা। সাবেক ক্রিকেটারদের অনেকেই নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছেন। সবমিলিয়ে ১৬ জন আবেদন করেছেন, তবে এরমধ্যে কিছু বাদ যাবেন নির্দিষ্ট ক্রাইটেরিয়া না মানায়। আর যারা আবেদন করে যোগ্য হিসেবে টিকবেন তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির হয়ে থাকবেন ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে অনলাইনে যুক্ত হবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

নির্বাচক হতে যারা আবেদন করেছেন উল্লেখযোগ্য কিছু নাম-

হাবিবুল বাশার সুমন, নাদিফ চৌধুরী, নাইম ইসলাম, মুশফিক বাবু, মেহেরব হোসেন অপি, আনোয়ার হোসেন, জাভেদ ওমর বেলিম, রাশেদুল হাসান, ধীমান ঘোষ, জিয়াউর রহমান।

এজেএ

মন্তব্য করুন

ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?
ভারত-নিউজিল্যাণ্ড মুখোমুখি পরিসংখ্যান, কারা এগিয়ে?
বাউন্সারের আঘাতে মাঠ থেকে হাসপাতালে জিম্বাবুয়ে ব্যাটার
বাউন্সারের আঘাতে মাঠ থেকে হাসপাতালে জিম্বাবুয়ে ব্যাটার
রোজা রেখে বিসিএল খেলেছেন সাইফ
রোজা রেখে বিসিএল খেলেছেন সাইফ
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২ ক্রিকেটার চূড়ান্ত তালিকায়
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২ ক্রিকেটার চূড়ান্ত তালিকায়