মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ৭ অভিবাসন প্রত্যাশীর

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ৭ অভিবাসন প্রত্যাশীর

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের একটি সমুদ্রসৈকতে অন্তত সাতজন অভিবাসন প্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাসর আল-আখিয়ার পুলিশ জানিয়েছে, সাগরের ঢেউয়ে ভেসে ওই অভিবাসীদের মরদেহ তীরে এসে পৌঁছায়।

নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

কর্মকর্তা জানান, উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে আর কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইউরোপের কাছাকাছি অবস্থান এবং দীর্ঘ ভূমধ্যসাগরীয় উপকূলরেখার কারণে লিবিয়া দীর্ঘদিন ধরেই অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এজেএ

মন্তব্য করুন

৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ
৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ
মসজিদে নববীতে নতুন ইমাম
মসজিদে নববীতে নতুন ইমাম
শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!
শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!
ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র
ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র