মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম
৫ বছরে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ

শুধু ভোটার তালিকা থেকেই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার আসামে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শুধু দখল করা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করলেই চলবে না, তাদের দেশ থেকেই তাড়াতে হবে। শুধু জমি থেকে উচ্ছেদ করলে তারা অন্য কোথাও গিয়ে থাকতে শুরু করবেন। তাই তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে।

প্রসঙ্গত, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। অনেক বাংলাদেশিকে পুশব্যাকও করা হয়েছে।

এই আবহে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও অনুপ্রবেশ ইস্যুতে নির্বাচন লড়তে চাইছে বিজেপি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সামনেই আসামে বিধানসভা নির্বাচন। এদিকে ইঙ্গিত করে অমিত শাহ বলেন, বিজেপি আবার ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়ানো হবে। যখন দেশের একটি বড় অংশ মাওবাদ থেকে মুক্ত হতে পারে, তখন অনুপ্রবেশকারী মুক্তও হতে পারে। এর জন্য দরকার ইচ্ছাশক্তি, সাহস এবং দৃঢ়তা। আমাদের প্রধানমন্ত্রীর কাছে এর সবগুলোই রয়েছে।

জেএএ

মন্তব্য করুন

মসজিদে নববীতে নতুন ইমাম
মসজিদে নববীতে নতুন ইমাম
লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ৭ অভিবাসন প্রত্যাশীর
লিবিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ৭ অভিবাসন প্রত্যাশীর
শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!
শনিবার থেকে ইরানে আক্রমণের পরিকল্পনা, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক!
ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র
ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র