বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় নম্বরে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা লাহোরের দূষণ ৩৬৪ স্কোর—অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

অপরদিকে, দূষণ তালিকায় ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় নম্বরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এই শহরের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এজএ

মন্তব্য করুন

মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার