সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

রাজধানীতে দেয়ালধসে ২ শিশুর মৃত্যু

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম
রাজধানীতে দেয়ালধসে ২ শিশুর মৃত্যু

রাজধানীর বাড্ডায় পুরাতন দেয়ালধসে দুই শিশু মারা গেছে। মৃতরা হলো আয়েশা মনি (১২) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতা আয়েশার বাবা ইকবাল জানান, সকালে তার মেয়ে ও নুসরাত বাসার পাশে খেলাধুলা করছিল। সেখানে একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। সেখানে পুরাতন বাউন্ডারির দেয়ালধসে চাপা পড়ে আয়েশা ও নুসরাত গুরুতর আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃতা আয়েশা কুমিল্লা বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি ইকবালের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচল নিজ বাড়িতে পরিবারের সাথে থাকত। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। নুসরাত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রড মিস্ত্রি মো. শরিফের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচল ভাড়া বাসায় থাকত।

জেএএ

মন্তব্য করুন

মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার
অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে: ইশরাক
অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে: ইশরাক