সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম
কাটা হাত-পা উদ্ধারের পর মিলল দেহহীন মস্তক

রাজধানীতে খণ্ডিত মানবদেহ উদ্ধারের ঘটনায় নতুন অগ্রগতি হয়েছে। এর আগে হাত-পা উদ্ধারের পর এবার মরদেহের মস্তক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম এলাকায় পৃথক স্থান থেকে খণ্ডিত মানবদেহের দুটি হাত ও একটি পা উদ্ধার করা হয়।

পরে বিকেলে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয় মানবদেহের আরেকটি পা। এর ধারাবাহিকতায় রাতে যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল ময়লাপট্টি থেকে উদ্ধার করা হয় মানবদেহের একটি মস্তক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, উদ্ধার করা মস্তকটি আগেই পাওয়া খণ্ডিত দেহের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকি অংশ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি জানান, চারটি অংশ উদ্ধারের পরপরই পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে জানা যায়, মতিঝিল এলাকার একটি ডাস্টবিনে মস্তকটি ফেলে দেওয়া হয়েছিল। পরে ময়লা সংগ্রহের সময় তা অন্য ময়লার সঙ্গে মাতুয়াইলের ভাগাড়ে চলে যায়।

এর আগে শনিবার দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, প্রথমে গুলিস্তান থেকে যুবকের কাটা দুই হাত উদ্ধার করা হয়।

উদ্ধার দুই হাতের আঙুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী হলেন ওবায়দুল্লাহ (৩০)। তার গ্রামের বাড়ি নরসিংদী। এদিকে পুলিশের একটি সূত্র দাবি করেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন একজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। শিগগির এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এজেএ

মন্তব্য করুন

মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার