সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে: ইশরাক

ডেসটিনি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পিএম
অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে: ইশরাক

সড়কের অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (৪ মার্চ) ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড এবং সুভাষ বোস এভিনিউয়ের উন্নয়ন ও নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইশরাক বলেন, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সড়ক দখল রয়েছে এবং স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার (৭৮০ মিটার)। এ সড়কের দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে সুভাষ বোস এভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণকাজ চলছে। উন্নয়নকাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা-পুলিশ এবং সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলা হবে।

ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশনের ইজারা দেয়া নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে।

ইশরাক বলেন, যেখানে স্বাভাবিকভাবে ১৫–২০ সেকেন্ড বা হালকা যানজটে পাঁচ মিনিট লাগার কথা, সেখানে অনেক সময় এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়।

পুরান ঢাকায় স্থায়ী বাসস্ট্যান্ড না থাকায় লোকাল বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায়-এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, রাস্তার ওপর ডাবল বা ট্রিপল লেনে বাস দাঁড়িয়ে পুরো সড়ক বন্ধ করে দেয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা যেতে পারে। তবে বাস ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় আপাতত এক লেনে দাঁড়ানোর ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, বিষয়টি জাতীয় নীতির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করছেন এবং গণপরিবহন কীভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন। স্থায়ী বিকল্প ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

জেএএ

মন্তব্য করুন

মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে ৫০৯ পরিবার পেল ফ্যামিলি কার্ড
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
মিরপুরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বিমানবাহিনী সদস্য অনন্যার
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার সাবেক এমডির স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ চেয়ে রিট
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার
ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করলো সরকার