সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দিশা পাটানীর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিশ্নোই-ঘনিষ্ঠ!

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দিশা পাটানীর বাড়ির সামনে গুলিচালনার ঘটনায় নতুন মোড় এল তদন্তে। গত বছরের সেপ্টেম্বর মাসে গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলীতে তাঁর বাড়িকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল বিনোদন জগৎ থেকে প্রশাসনিক মহল পর্যন্ত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেফতার হল কুখ্যাত গ্যাংস্টার চক্রের এক ঘনিষ্ঠ সহযোগী, যা পুরো মামলাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই-এর ঘনিষ্ঠ মেহফুজ় ওরফে ববি কবুতরকে রাজধানী সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি সরাসরি গুলি না চালালেও আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশ থেকে আনা অস্ত্র দুষ্কৃতীদের হাতে পৌঁছে দেওয়ার কাজেই নাকি তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ।

ঘটনাটি ঘটে ১২ সেপ্টেম্বর মধ্যরাতে। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে দিশার বাড়িকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পরে এই ঘটনার দায় স্বীকার করে আর এক কুখ্যাত অপরাধী গোল্ডি ব্রার। তাদের দাবি ছিল, দিশার দিদি খুশবু পfটানী নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এই ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে ফোন করে অভিনেত্রীর পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন।

এর আগে এই মামলায় একাধিক দুষ্কৃতী গ্রেফতার হলেও ববির গ্রেফতার তদন্তে নতুন দিক খুলে দিয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। বিনোদন জগতের তারকাদের নিরাপত্তা ও অপরাধচক্রের যোগসূত্র নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার জট খুলতে এখন পুলিশের জেরা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে সকলের নজর।

এজেএ

মন্তব্য করুন

বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই
বর্ষীয়ান অভিনেতা বিজয় কৃষ্ণ আর নেই
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনিকে নিয়ে ভারতীয় অভিনেত্রী
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনিকে নিয়ে ভারতীয় অভিনেত্রী
অভিনেতারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান: করণ জোহর
অভিনেতারা এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ান: করণ জোহর
রাশমিকা-বিজয়ের হলুদে হোলির আমেজ, ছবি ভাইরাল
রাশমিকা-বিজয়ের হলুদে হোলির আমেজ, ছবি ভাইরাল