শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে: নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম
আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে: নুসরাত ফারিয়া

কয়েকদিন পরে ঈদুল ফিতর। এরইমধ্যে ঈদের আমেজ শুরু হয়েছে। তারকাদের ঈদ পরিকল্পনা নিয়েও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে ঈদের পরিকল্পনা কথা সাংবাদিকদের সঙ্গে শেয়ার করলেন নুসরাত ফারিয়া। কথা বলতে বলতে ঈদের সালামি নিয়ে তিনি বলেন ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’।

বিদেশে না দেশে পরিবার সাথে ইদ করবেন ফারিয়া? ঈদের দিনের পরিকল্পনা জানতে চাইলে ফারিয়া বলেন, ‘ঈদে দেশেই থাকব। তেমন কোনো পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাবো।’

‘ঈদের দিন আগে আমি অনেক সেলামি পেতাম, এখন নিজেই সেলামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। পরিবারের বড় সন্তান, তাই পরিবারিক অনেক অনুষ্ঠানে অংশ নিতে হয়’- ঈদের একাল সেকালের বর্ণনা দিলেন নুসরাত ফারিয়া।

কাজ দিয়ে দেশ ও দেশের বাইরে প্রশংসিত ফারিয়া। গত বছর ঈদে ‘জ্বিন-৩’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটি দেখতে সেভাবে দর্শক দেখেনি। তবে সিনেমার ‘কন্যা’ গানটি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছিল।

আসছে রোজার ঈদে ফারিয়া অভিনীত ‘ট্রাইব্যুনাল’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পাওয়া কথা। ২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে সময় ঘটনাটি সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ট্রাইব্যুনাল’। এই সিনেমায় তুলে ধরা হয়েছে ন্যায়বিচার, নৈতিকতা এবং রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন।

জেএএ

মন্তব্য করুন

প্রেমিক জোভানের ‘গুডলাক’ নীহা
প্রেমিক জোভানের ‘গুডলাক’ নীহা
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা
জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
নায়ক রুবেলের ছবি দিয়ে কী লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম?
নায়ক রুবেলের ছবি দিয়ে কী লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম?