শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সংবিধান লঙ্ঘন করেছেন: আব্দুন নূর তুষার

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম
প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সংবিধান লঙ্ঘন করেছেন: আব্দুন নূর তুষার

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা যে কাজগুলো করেছেন, তা সংবিধান লঙ্ঘনের শামিল। সংবিধান ও আইনে রাষ্ট্রপতির ক্ষমতা যেভাবে নির্ধারিত আছে, বাস্তবে তা মানা হয়নি।’

তিনি আরো বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এবং তার ঘনিষ্ঠ সহযোগী আলী রিয়াজের উদ্যোগে একটি কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনের প্রাথমিক আলোচনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই বলে উল্লেখ করা হয় এবং রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা ও যথাযথ সম্মান দেওয়ার প্রস্তাব আসে।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বর্তমান রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী যে সম্মান দেওয়ার কথা, সেটিও দেওয়া হচ্ছে না।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তুষার এসব কথা বলেন।

তুষার অভিযোগ করেন, ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করতে চাইলে তাকে বাধা দেওয়া হয়েছে, যা অত্যন্ত গুরুতর বিষয়। একজন মুসলমান হিসেবে কেউ নামাজ পড়তে চাইলে তাকে বাধা দেওয়া অনুচিত। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টাকে যদি যথাযথ নিরাপত্তা দেওয়া যায়, তাহলে তার পাশে রাষ্ট্রপতিও একই নিরাপত্তা পেতে পারতেন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সরকারের পক্ষ থেকেই এ বাধা এসেছে।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা বিদেশ সফরে অনিবন্ধিত রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে নিয়েছেন।

প্রধান উপদেষ্টা তো সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তাহলে নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিদেশ সফরে যাওয়ার যৌক্তিকতা কী?

তুষারের মতে, এসব ঘটনা সংবিধান ও রাষ্ট্রীয় শিষ্টাচারের পরিপন্থী এবং বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

জেএএ

মন্তব্য করুন

গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার ৫ প্রশ্ন
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার ৫ প্রশ্ন
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে ফরহাদ মজহারের প্রতিক্রিয়া
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে ফরহাদ মজহারের প্রতিক্রিয়া
রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াত আমিরের ‘বিস্ফোরক’ মন্তব্য
রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াত আমিরের ‘বিস্ফোরক’ মন্তব্য
‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’
‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’