সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী। শনিবার ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে ৭ মার্চকে উপলক্ষ্য করে তারা এই শোভাযাত্রা করে।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

ছাত্রলীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, এ ধরনের মিছিলের তথ্য আমাদের কাছে রয়েছে। মিছিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এজেএ

মন্তব্য করুন

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
মাছ ধরায় নিষেধাজ্ঞা / এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল