সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমান ভেজুর (৪৫) হাতে স্ত্রী নাসিমা বেগম (৪১) খুন হওয়ার অভিযোগ উঠেছে। মিজানুর মনাকষা ইউনিযনের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মিজানুরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত গভীর রাতে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষে স্বামীর হাতে খুন হন নাসিমা।

পরে তার মরদেহ বাড়ির পায়খানার সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়। বুধবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মাথাসহ দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নযুক্ত রক্তাত্ব মরদেহ উদ্ধার করে। এর মধ্যে গ্রামবাসী মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া পুলিশ মিজানুররের শোবার ঘর থেকে একটি কোদাল উদ্ধার করেছে।

ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামী মিজানের হাতেই স্ত্রী নাসিমা নিহত হন বলে জানা গেছে। মিজানের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ রয়েছে। পূর্ব থেকেই তিন সন্তানের জননী ওই দম্পতির মধ্যে কলহ ছিল।’

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবীর বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জেএএ

মন্তব্য করুন

শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
মাছ ধরায় নিষেধাজ্ঞা / এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল