শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে আলফাজ উদ্দী কালু (৬০), রাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বকুল হোসেন (৪০), বিএনপি কর্মী খাইরুল ইসলাম (৪৪) এবং রাসেল হোসেনকে (৪২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে আলফাজ উদ্দীন ও খাইরুল ইসলামের মাথায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া যায়। তাদের মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জুলাই বিপ্লবের পর থেকে রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু পরিষদে অনুপস্থিত ছিলেন। তার পরিবর্তে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিএনপি নেতা সারগিদুল ইসলাম।

সম্প্রতি সারগিদুলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির একটি প্রতিপক্ষ গোষ্ঠী সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুকে সাথে নিয়ে পুনরায় পরিষদের নিয়ন্ত্রণ নিতে যায়। খবর পেয়ে সারগিদুল ইসলামের সমর্থকরা পরিষদের সামনে অবস্থান নিলে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ইউনিয়ন পরিষদ এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ বিষয়ে গাংনী এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ অতুল জোয়ার্দার বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আমরা সজাগ রয়েছি।

এজেএ

মন্তব্য করুন

এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
মাছ ধরায় নিষেধাজ্ঞা / এক সপ্তাহ পরও জেলেদের ভাগ্যে জোটেনি ভিজিএফের চাল
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত
মুন্সীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত