শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম
প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একুশে পদক গ্রহণ করলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ সম্মাননা তার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদক গ্রহণের পর ববিতা মিলনায়তনে উপস্থিত ভক্ত ও সুধীজনদের সঙ্গে সময় কাটান এবং হাসিমুখে সবার সঙ্গে ছবি তোলেন। পুরো সময় তার পাশে থেকে সহযোগিতা করেন তার ছোট বোন ও জনপ্রিয় চিত্রনায়িকা চম্পাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননা পেয়ে আবেগাপ্লুত ববিতা বলেন, ‘অবশেষে একুশে পদক পেলাম। আমাকে এই সম্মানে ভূষিত করায় রাষ্ট্র, দেশের মানুষ এবং দর্শকদের প্রতি আমি মন থেকে কৃতজ্ঞ। সিনেমার মাধ্যমে মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি তাদের কাছে ঋণী।’

ববিতা তার এই অনন্য অর্জন উৎসর্গ করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে। তিনি বলেন, ‘জহির রায়হান স্যারের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই এই সম্মাননা আমি তাকেই উৎসর্গ করছি।’

জেএএ

মন্তব্য করুন

ঈদে দেখা মিলবে গ্যাংস্টার তানজিন তিশার
ঈদে দেখা মিলবে গ্যাংস্টার তানজিন তিশার
প্রেমিক জোভানের ‘গুডলাক’ নীহা
প্রেমিক জোভানের ‘গুডলাক’ নীহা
জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
জুলাই অভ্যুত্থানে রাজপথ কাঁপানো অভিনেত্রী চমকও চান সাকিবকে
নায়ক রুবেলের ছবি দিয়ে কী লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম?
নায়ক রুবেলের ছবি দিয়ে কী লিখলেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম?