বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

এনসিপির জন্য মেঘনা আলমের ফ্রি কোর্স

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
নাসীরুদ্দীন পাটওয়ারী ও মেঘনা আলম। ছবি : সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারী ও মেঘনা আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দলের ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করেছেন মেঘনা আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি।

ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, ‘একটু আগে পাটওয়ারী ভাই ফোন দিলেন, শিগগিরই বাসায় আসবেন জানালেন। ইলেকশনের আগেই আসতেন, কিন্তু মিডিয়া পজিটিভ সবকিছুকেও ভিউয়ের জন্য নেগেটিভ করে ফেলে এই ভয়ে আসেননি বললেন। রাজনৈতিক শিষ্টাচারের এই ধারা সব প্রতিবন্ধকতা এড়িয়ে অব্যাহত থাকুক।’

‘আমার কাছে শিখতে চান জানালেন, আমিও এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম। তিনি অ্যারেঞ্জমেন্ট করবেন আশ্বাস দিলেন। যারা ফিল্ড পলিটিক্স ও গণজাগরণের মাধ্যমে রাজনীতির ময়দানে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিজ্ঞতা আর আমার মতো যারা জন্ম থেকেই রাজনৈতিক পরিবেশে বড় হয়েছে, আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে শিখেছেন, তাদের জ্ঞান, দুই পক্ষের শক্তি এক হলে প্রকৃত অর্থেই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

মেঘনা আলম বলেন, ‘আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি ও জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে মেঘনা আলম বিএনপিকে সামনে এগোতে দিয়ে নিজের প্রচার ও পোলিং এজেন্ট সরিয়ে নিত না জানালাম। যে দল নারীর নেতৃত্ব অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় চাই না। ভবিষ্যতে যদি আদর্শের পরিবর্তন হয়, সেটা ভিন্ন বিষয়।’

শেষে মেঘনা আলম লেখেন, ‘মেঘনা আলম বিভেদের, শত্রুতার রাজনীতি চায় না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, আমাদের যাদের দেশ বদলানোর প্রত্যয় আছে তাদের নিয়ত পরিষ্কার ও অটুট রাখুক, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে সব রাজনীতিবিদদের আবদ্ধ রাখুক। আমিন।’

জেএএ

মন্তব্য করুন

প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সংবিধান লঙ্ঘন করেছেন: আব্দুন নূর তুষার
প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টারা সংবিধান লঙ্ঘন করেছেন: আব্দুন নূর তুষার
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়াটাই কি সাংবাদিক হায়দার আলীর অপরাধ?
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নেওয়াটাই কি সাংবাদিক হায়দার আলীর অপরাধ?
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার ৫ প্রশ্ন
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ নিয়ে তাসনিম জারার ৫ প্রশ্ন
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে ফরহাদ মজহারের প্রতিক্রিয়া
রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে ফরহাদ মজহারের প্রতিক্রিয়া