মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে সুতার মিলে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে সুতার মিলে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

হবিগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত আহসান কটন রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার বিপুল পরিমাণ তুলা ও যন্ত্রপাতি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ২৫ মিনিটের দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

জেএএ

মন্তব্য করুন

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ: মিয়া গোলাম পরওয়ার
সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ: মিয়া গোলাম পরওয়ার
রংপুরে নির্বাচন নিয়ে আখতার-ভরসার পাল্টাপাল্টি অভিযোগ
রংপুরে নির্বাচন নিয়ে আখতার-ভরসার পাল্টাপাল্টি অভিযোগ
রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
রুমিন ফারহানাকে শহীদ মিনারে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী