মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ডেসটিনি ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
গোপালগঞ্জে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১, আহত ১৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে নিলু মুন্সী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কমলাপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নিলু মুন্সী ওই গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কমলাপুর গ্রামে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে আহতদের প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে মারাত্মক আহত নিলু মুন্সী (৫০), তার স্ত্রী রুপা বেগম (৪০), তার অপর আহত ভাই মিলন মুন্সী (৫২), দুলাল মুন্সীকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হলে সেখানে নিলু মুন্সীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর পক্ষের নূর ইসলামকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে মুকসুদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

জেএএ

মন্তব্য করুন

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা