বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

মোহাম্মদ নেসার উদ্দিন (দেবিদ্বার) কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পিএম
দেবিদ্বারে ইটবাহী ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়শালঘর এলাকার সংচাইল বাজার সংলগ্ন স্থানে ইটবাহী ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওমর ফারুক (৩২)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা ইউনুস মিয়ার বড় ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন— রুহুল আমিন (৪৫) ও আল-আমিন (৩৫), উভয়ের পিতা রশিদ মিয়া; কাজী একরামুল (৪৫); এবং সুমন (৩০), পিতা জাফর মিয়া। আহতদের সবার বাড়ি দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মামা আব্দুল মোমেন জানান, ওমর ফারুক বিভিন্ন গ্রাম থেকে ধানের কুঁড়া সংগ্রহ করে পাইকারি বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি কাজে বের হয়েছিলেন।

মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও অটোরিকশা জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএএ

মন্তব্য করুন

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
শেরপুরে টিসিবির ট্রাকসেলে গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করতে চাই : প্রতিমন্ত্রী টুকু
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা